News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ১৮-২০ এপ্রিল গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিজ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে মোদীর
Image

Narendra Modi: ১৮-২০ এপ্রিল গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিজ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩-দিনের এই সফরে নিজ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাট সফরে যাবেন প্রধানমন্ত্রী। ১৮ এপ্রিল (সোমবার) গান্ধীনগরে কমান্ড অ্যান্ড এবং কন্ট্রোল সেন্টার ফর স্কুলস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ১৯ এপ্রিল তিনি বনসকান্ঠার দিওদরে বনস ডেয়ারি সঙ্কুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এরপর জামনগরে হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০ এপ্রিল গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ এবং উদ্ভাবন শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর দাহোদে আদিজাতি মহা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top