News Flash

Image

গতরাতে খোয়াই শহরে দুঃসাহসিক চুরি

খোয়াই, ১৬ এপ্রিল : খোয়াই বিমান বন্দর সংলগ্ন রাম ঠাকুর আশ্রমের কাছে একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দোকানের মালিকের খবর দেন। খবর পেয়ে দোকানের মালিক সেখানে ছুটে আসে এবং খবর দেওয়া হয় সুভাষ পার্ক আউটপোস্ট এর পুলিশকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার তদন্ত করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরকে আটক করার কোনো সংবাদ নেই। উল্লেখ্য শহর ও শহরতলীর  বিভিন্ন এলাকায় প্রতিরাতেই কোন না কোন স্থানের চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে শহর ও শহরতলীর রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top