News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তপশিলি জাতি সমন্বয় সমিতি পালন করেছে ডা: বাবা সাহেব আম্বেদকরের
Image

তপশিলি জাতি সমন্বয় সমিতি পালন করেছে ডা: বাবা সাহেব আম্বেদকরের

আগরতলা, ১৪ এপ্রিল : বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে রাজধানীর সিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয় বাবাসাহেব ভিমরাও আম্বেদকরের ১৩১ তম জন্মজয়ন্তী। এদিনের এই জন্মজয়ন্তীতে দলীয় নেতৃত্বরা বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। 

ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির কর্মকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবারের ভাবনা-“ভারতবর্ষের সংবিধান রক্ষা করো, গণতন্ত্র রক্ষা কর”। বাবাসাহেব আম্বেদকর এর স্বপ্ন এখনো বাস্তবে রূপায়িত হয়নি অভিযোগ করেন নেতৃত্ব।তাঁদের কথায়, বাবাসাহেব আম্বেদকর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার। বর্তমান সরকার বা অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বাবা সাহেবের জন্ম জয়ন্তী পালন করলেও আক্ষরিক অর্থে বাবাসাহেব এর স্বপ্নকে তারা কোণঠাসা করেছে। এছাড়াও এদিন সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর এর জীবনী নিয়ে আলোচনা করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির কর্মীরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top