News Flash

  • Home
  • খেলা
  • Rohit Sharma : আইপিএলে দল লাগাতার হারলেও টি ২০-তে বিরাট নজির গড়লেন রোহিত
Image

Rohit Sharma : আইপিএলে দল লাগাতার হারলেও টি ২০-তে বিরাট নজির গড়লেন রোহিত

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : আইপিএলে পর পর পাঁচ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হারলেও ব্যাটার হিসাবে নজির গড়লেন দলের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি ২০-তে ১০ হাজার রান করেন বিরাট কোহলী।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৈভব অরোরাকে প্রথম ওভারেই একটি চার ও একটি ছক্কা মারেন রোহিত। তার পরের ওভারেই কাগিসো রাবাডাকে দু’টি চার মারেন মুম্বইয়ের অধিনায়ক। ম্যাচের চতুর্থ ওভারে রাবাডাকে ফের একটি ছক্কা মারেন রোহিত। সেই সঙ্গেই টি ২০-তে ১০ হাজার রান করেন তিনি। যদিও তার পরের বলেই আউট হয়ে যান রোহিত।


ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি ২০-তে এখনও পর্যন্ত কোহলী ৩২৯ ম্যাচে ১০,৩৭৯ রান করেছেন। রোহিত ১০ হাজার রান পূর্ণ করলেন ৩৭৫ ম্যাচে। আন্তর্জাতিক দুনিয়ায় সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজির করেছেন রোহিত।বিশ্বে টি২০-তে সব থেকে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের। ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের শোয়েব মালিক। তিনি ৪৭২ ম্যাচে ১১,৬৯৮ রান করেছেন। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের রান ৫৮২ ম্যাচে ১১,৪৭৪। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩৪৮ ম্যাচে তাঁর রান ১০,৪৯৯। পাঁচ নম্বরে রয়েছেন কোহলী। ষষ্ঠ স্থানে থাকা ডেভিড ওয়ার্নার ৩১৮ ম্যাচে ১০,৩৭৩ রান করেছেন। সপ্তম স্থানে জায়গা করে নিলেন রোহিত।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top