News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Panchayet Award : ত্রিপুরার তিনটি গ্রাম পঞ্চায়েত জাতীয় পুরস্কারে মনোনিত
Image

Panchayet Award : ত্রিপুরার তিনটি গ্রাম পঞ্চায়েত জাতীয় পুরস্কারে মনোনিত

আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় তিনটি গ্রাম পঞ্চায়েত জাতীয় পুরস্কারের জন্য মনোনিত হয়েছে। আগামী ২৪ এপ্রিল জম্মু ও কাশ্মীরে আয়োজিত আজাদী কা অমৃত মহোত্সবের অন্তর্গত জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার ওই পুরস্কার প্রদান করবে।

এই উপলক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের জন্য ত্রিপুরার মোহনপুর আরডি ব্লকের মোহিনিপুর গ্রাম পঞ্চায়েত পাবে শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার-২০২২, ডুকলি আরডি ব্লকের ঈশানচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত পাবে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা পুরস্কার-২০২২ এবং কদমতলা আরডি ব্লকের কদমতলা গ্রাম পঞ্চায়েত পাবে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরভ গ্রাম সভা পুরস্কার-২০২২।

কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ সচিব ত্রিপুরার মুখ্য সচিবকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৪ এপ্রিল দেশজুড়ে আজাদী কা অমৃত মহোত্সবের অন্তর্গত জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন সম্পর্কে অবগত করেছেন। তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থরাশি সরাসরি পুরস্কৃত পঞ্চায়েতের একাউন্টে পাঠানো হবে। এক্ষেত্রে অতীতে প্রাপ্ত পুরস্কারের অর্থরাশির ব্যবহারের সংশাপত্র মন্ত্রকের কাছে ১৫ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top