News Flash

  • Home
  • দেশ
  • BJP: হাঁসখালির তদন্তে ৫ সদস্যের সত্যানুসন্ধানী কমিটি গড়ল বিজেপি
Image

BJP: হাঁসখালির তদন্তে ৫ সদস্যের সত্যানুসন্ধানী কমিটি গড়ল বিজেপি

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের পর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাতে পাঁচ সদস্যের সত্যানুসন্ধান কমিটি গঠন করল বিজেপি। বুধবার দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দলের সভাপতি জেপি নড্ডা ৫ সদস্যের এই কমিটি গঠন করেছেন। এই কমিটি হাঁসখালিতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার সত্যাসত্য নির্ণয় করবে। যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপির সত্যানুসন্ধান কমিটিতে আছেন, উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, উত্তরপ্রদেশের মন্ত্রী বেবিরানি মৌর্য, বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী, তামিলনাড়ুর বিধায়ক বনাতি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের নেত্রী খুশবু সুন্দর এবং পশ্চিমবঙ্গের ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
এর আগে রামপুরহাট হিংসা তদন্তে সত্যানুসন্ধানী কমিটি গঠন করেছিল বিজেপি।পাঁচ সদস্যের সেই কমিটি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও ঘটনার কারণ জেনে রিপোর্টও জমা করেছিল। রিপোর্ট দেওয়ার পর দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, তৃণমূল নেতৃত্ব-পুলিস-রাজনৈতিক নেতাদের যোগসাজশে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তাই সুপারিশ করা হয়েছে, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন এবং শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন বগটুই গ্রামে যাক সেখানকার পরিস্থিতি দেখতে। এই রিপোর্টে আরও দাবি করা হয়, রাজ্য সরকার মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ। তাঁর দাবি ছিল, রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেন জেপি নড্ডা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top