News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tourism : ভারত- বাংলা পর্যটন উৎসব, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব রাজ্যগুলির ট্যুর অপারেটরগণ অংশ নেবেন : পর্যটন মন্ত্রী
Image

Tourism : ভারত- বাংলা পর্যটন উৎসব, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব রাজ্যগুলির ট্যুর অপারেটরগণ অংশ নেবেন : পর্যটন মন্ত্রী

আগরতলা, ১২ এপ্রিল (হি. স.) : ভারত – বাংলাদেশের মধ্যে ভাষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটাই সামঞ্জস্য রয়েছে। বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। তাই এই বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী দ্বিতীয় ভারত – বাংলা পর্যটন উৎসব ২০২২। ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এই উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ দুপুরে গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায়।


পর্যটন মন্ত্রী জানান, তিনদিন ব্যাপী পর্যটন উৎসবে বাংলাদেশের এক প্রতিনিধি দল সহ পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের রাজ্যগুলির ট্যুর অপারেটরগণ অংশগ্রহণ করবেন। অংশ নেবেন হোটেল মালিক, পর্যটন আধিকারিক, স্বাধীনতা সংগ্রামী, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার মানুষ। আর এই সময়ে বাংলাদেশের ট্যুর অপারেটরদের সাথে পর্যটন ক্ষেত্রে রাজ্যের একটি মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায় বলেন, ভাষা, সংস্কৃতি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে এই রাজ্যের অগণিত মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এজন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে। এরমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিলোনিয়ার চৌত্তাখলার মৈত্রী উদ্যান ভারত বাংলা দুদেশের সৌভ্রাতৃত্বের প্রতীক। বাংলাদেশের মানুষ ত্রিপুরা সফরে এলে সেটা একবার ঘুরে দেখে আসেন।


সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, আগামীতে ফেনী নদীর উপর গড়ে উঠা সেতু চালু হলে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আগে থেকেই আগরতলা – ঢাকা বাস সার্ভিস চালু রয়েছে। এরমধ্যে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে চিটাগাং (চট্টগ্রাম) থেকে কুমিল্লা হয়ে আগরতলা পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করার। এই ইস্যুতে রাজ্যের পরিবহণ মন্ত্রী জানান, এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো জানান, আগামীতে ঢাকা – চিটাগাংয়ের সাথে আকাশপথে যুক্ত হবে রাজ্য। এছাড়া নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণ হচ্ছে। এর পাশাপাশি জলপথে দাউদকান্দি থেকে সোনামুড়া হয়ে উদয়পুরের মহারাণী পর্যন্ত নৌ পরিষেবা যুক্ত হবে।
পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায় ১৭ এপ্রিল থেকে আয়োজিত তিনদিনের ভারত বাংলা পর্যটন উৎসবকে সফল করার জন্য আহ্বান জানান। তিনি জানান, উদ্বোধনের দিন সকালে আগরতলায় রোড শো করা হবে। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রকমারি খাদ্য উৎসব। ১৮ এপ্রিল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলির ট্যুর অপারেটরদের নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র চৌত্তাখলার ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, ছবিমুড়া, নীরমহল, সিপাহীজলা, উদয়পুর সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখানো হবে।

সাথে তিনি যোগ করেন, ১৯ এপ্রিল গীতাঞ্জলি পর্যটন আবাসের মিলনায়তনে দুই দেশের পর্যটন বিষয়ক আদান-প্রদান ও ব্যবসা শ্রীবৃদ্ধির লক্ষ্যে ট্যুর অপারেটর, হোটেল মালিক এবং দুই দেশের পর্যটন আধিকারিকগণ মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে পর্যটনের উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের পর্যটকদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাতে ভিসা অফিস খোলা হয়েছে। এতে রাজ্যে বাংলাদেশের পর্যটকের আগমন বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top