News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ভেঙে মৃত দুই মহিলা, জখম কমপক্ষে ১০ জন
Image

দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ভেঙে মৃত দুই মহিলা, জখম কমপক্ষে ১০ জন

দেওঘর, ১১ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের পবিত্র শহর দেওঘরে ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ভেঙে প্রাণ হারালেন দুই মহিলা। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। রবিবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে রোপওয়েটি, তার পর থেকে সোমবার বেলা পর্যন্ত ৪৮ জন ওই রোপওয়েতে ঝুলতে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছে প্রশাসন। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। পাশাপাশি নামানো হয়েছে সেনা এবং আধাসেনাকেও। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনার দু’টি এমআই-১৭ কপ্টার।

দেওঘরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ওই রোপওয়ে ব্যবহার করা হয়। পর্যটকদের কাছে এই রোপওয়ে যাত্রা বেশ জনপ্রিয়ও। রবিবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ ত্রিকূট পাহাড়ের ওই রোপওয়ে আচমকাই ভেঙে পড়ে। ডাউন স্টেশন থেকে রোপওয়ে শুরু হতে না হতেই পাহাড়ের চূড়ায় অবস্থিত রোপওয়ের ইউটিপি স্টেশনের রোলারটি হঠাৎ ভেঙে যায়। এরপর রোপওয়ের ২৩টি ট্রলি নিমেষে সাত ফুট নিচে ঝুলে পড়ে। প্রথমেই ৪০ ফুট উপরে থাকা একটি ট্রলি খাদে পড়ে যায়, যাতে পাঁচজন আরোহী ছিলেন। স্থানীয় লোকজন ও রোপওয়ে শ্রমিকরা মিলে ওই ট্রলিতে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং ট্রলিতে আটকে পড়েন মোট ৪৮ জন পর্যটক। তাঁরা রাতভর ওই রোপওয়েতে ঝুলতে থাকেন। উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার কপ্টার। সরকারিভাবে জানানো হয়েছে, একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোপওয়ে ভেঙে পড়ার ফলে নীচের দু’টি ট্রলি পাথরের সঙ্গে ধাক্কা খায়। দুই ট্রলির আরোহী সবাই গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় মৃত্যু হয় সুমন্তী দেবী নামে এক মহিলার। ট্রলির ভেতরে আটকে পড়া সবাই আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। আহতরা হলেন-গোবিন্দ ভোক্তা, ভূপেন্দ্র বর্মন, দীপিকা বর্মন, অজ্ঞাত এক বছরের শিশু, রূপা কুমারী, সোনি দেবী, রমন কুমার শ্রীবাস্তব, সুধা রানী ও খুশবু রানী।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top