News Flash

Image

মহারাজ গঞ্জ বাজারে চোরের হানা

আগরতলা, ১১ এপ্রিল : রাতের অন্ধকারের সুযোগে মহারাজগঞ্জ  বাজারে চোরের দল হানা দিয়েছে। দোকান ভেঙে বাজারের ক্ষুদ্র এক ব্যবসায়ীর যাবতীয় সামগ্রী  নিয়ে গেছে।  ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মহারাজগঞ্জ বাজারের খান্না মার্কেট এলাকায় রবিবার রাতে হানা দেয় চোরের দল। সোমবার সকালে ঘটনার খবর পেয়ে দোকান মালিক এসে দেখতে পান দোকানের দরজা ভেঙে বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোর। সঙ্গে সঙ্গে দোকান মালিক ছুটে যান মহারাজগঞ্জ ফাঁড়ি থানায়।  কিন্তু সেখানে গিয়ে দেখতে পান থানার দরজা ভেতর থেকে তালা বন্ধ, উঠেছে অভিযোগ। প্রায় ঘন্টা খানেক বাদে আরো একবার গেলেও থানার কর্তাবাবুদের দেখা মেলেনি।

দোকান মালিকের অভিযোগ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে রাতের আধারে চুরি কান্ড সংগঠিত হলেও পুলিশ নির্বিকার। ঘটনার পর বার কয়েক থানায় গিয়েও পুলিশবাবুদের দেখা না পেয়ে ক্ষোভে ফুসছে বাজারের ব্যবসায়ী মহল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top