News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi: ঘৃণা ও হিংসা দেশকে নিরন্তর দুর্বল করছে : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: ঘৃণা ও হিংসা দেশকে নিরন্তর দুর্বল করছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): দেশে উপর্যুপরি হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, ঘৃণা, বিদ্বেষ ও হিংসা ক্রমেই দেশকে দুর্বল করছে। সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রামনবমী উদযাপন ঘিরে রবিবার অশান্ত হয়েছিল গুজরাট ও মধ্যপ্রদেশ। গুজরাটে আবার হিংসায় মৃত্যু হয় একজনের। আবার রবিবারই আমিষ খাবার নিয়ে বিবাদের জেরে হিংসার সাক্ষী থাকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।

একদিনে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনাতেই উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, “ঘৃণা, হিংসা ও বিদ্বেষ আমাদের প্রিয় দেশকে দুর্বল করে দিচ্ছে। ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়েই প্রগতির পথ প্রশস্ত হয়। আসুন একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ভারতকে সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ হই।”

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top