News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest: জ্বালানির মুল্য বৃদ্ধির প্রতিবাদে সরব সিপিআই 
Image

Protest: জ্বালানির মুল্য বৃদ্ধির প্রতিবাদে সরব সিপিআই 

আগরতলা, ১১ এপ্রিল : সোমবার পেট্রো পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআই সদর বিভাগীয় কমিটি। এদিন সিপিআই সদর বিভাগীয় কমিটির সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন।

সোমবার রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮.২৯ টাকা। ডিজেল লিটার প্রতি ৯৫.২৮ টাকা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই নেতৃত্বরা বলেন, সারা দেশজুড়ে জ্বালানির মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বাদ যাচ্ছে না রান্নার গ্যাসের দামও।  যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু  হু  করে বৃদ্ধি পাচ্ছে। অগ্নি মূল্য ধারন করেছে সবজির দাম। যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। হিমশিম খেতে হচ্ছে দিনমজুর থেকে শুরু করে সমাজের খেটে খাওয়া মানুষদের।সিপিআই নেতৃত্বদের বক্তব্য, যেভাবে প্রতিনিয়ত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে সরব হতে হবে সমাজের সকল অংশের জনগণকে। সোমবার কমিউনিস্ট পার্টির ডাকে সারাদেশের সাধারণ মানুষকে পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানান নেতাকর্মীরা। 

Releated Posts

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত

আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top