News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest: কৃষকদের জমির অধিকার দেওয়ার দাবিতে চলবে আন্দোলন, সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবসে শপথ
Image

Protest: কৃষকদের জমির অধিকার দেওয়ার দাবিতে চলবে আন্দোলন, সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবসে শপথ

আগরতলা, ১১ এপ্রিল : সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় সারা ভারত কৃষক সভার ৮৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এদিন সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক  সভার রাজ্য সহ-সভাপতি মতিলাল সরকার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য সহ-সভাপতি মতিলাল সরকার সংগঠনের ৮৭ তম প্রতিষ্ঠা দিবসে সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১৯৩৬ সালে লোকমান শহরে প্রথম সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে স্বাধীনতা অর্জন এবং জমি উদ্ধার করে কৃষকদের হাতে তুলে দেওয়াই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য। 

তাঁর বক্তব্য, কৃষকদের সমস্যা যতদিন থাকবে, কৃষকেরা জমির মালিক না হবেন ততদিন পর্যন্ত সারা ভারত কৃষক সভা আন্দোলন চালিয়ে যাবে, সংগঠনের ৮৭ তম প্রতিষ্ঠা দিবসের এটাই মূল শপথ। তিনি আরো বলেন, দীর্ঘ ৮৭ বছর ধরে সারা ভারত কৃষক সভা ভারতের কৃষকদের জন্য লড়াই চালিয়ে আসছে। 

মতিলাল সরকারের বক্তব্যে এদিন পাঞ্জাবের দীর্ঘ এক বছর ধরে চলা কৃষক আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, পাঞ্জাবে কৃষকরা তাদের অধিকার রক্ষার জন্য দীর্ঘ এক বছর লড়াই করে গেছে। যদিও প্রধানমন্ত্রীর আশ্বাসে পরবর্তী সময় সেই আন্দোলন সমাপ্ত হয়েছে। কিন্তু আশ্বাস অনুযায়ী কৃষকদের স্বার্থ উদ্ধার না হলে আগামী দিনে সারা ভারত কৃষকসভা আবারও আন্দোলনে সামিল হবে, হুশিয়ারি দেন তিনি।তাঁর দাবি, পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরাসহ বেশ কিছু জায়গায় বাম সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকরা তাদের জমির মালিকানা পেয়েছেন। এদিন সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠা দিবসে সমাজের সকলস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে  কৃষকদের স্বার্থের জন্য লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান নেতৃত্বরা।

Releated Posts

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top