News Flash

  • Home
  • বিদেশ
  • Saudi Arabia : সুখবর! এ বছর ১০ লক্ষ হজযাত্রীর আগমনে অনুমতি দিল সৌদি আরব
Image

Saudi Arabia : সুখবর! এ বছর ১০ লক্ষ হজযাত্রীর আগমনে অনুমতি দিল সৌদি আরব

রিয়াদ, ৯ এপ্রিল (হি.স.): কোভিড পরিস্থিতির উন্নতির কথা মাথায় রেখে এ বছর আরও অধিক হজ যাত্রীদের দেশে আসার অনুমতি দিল সৌদি আরব। সৌদির হজ কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে থেকে প্রায় ১০ লক্ষ হজ যাত্রী হজে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, ২০১৯ সালের হজে ১ লক্ষ ৭০ হাজার লোক সমাগম হয়েছিল মক্কায়। ২০২১ সালে কোভিডের বাড়বাড়ন্তের কারণে বাতিল হয়ে যায় হজ।

শনিবার সৌদির হজ কমিটি জানিয়েছে, এ বছর দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে থেকে প্রায় ১০ লক্ষ হজ যাত্রী হজে যোগ দিতে পারবেন। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সৌদি আরবের বাইরে থেকে যাঁরা আসবেন তাঁদের ভ্রমণের ৭২ ঘন্টার আগের কোভিড-নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে। হজ যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে চায় সৌদি আরব সরকার।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top