নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ শনিবার ছাত্র সংগঠন এন এস ইউ আই এর ৫২ তম প্রতিষ্ঠা দিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷এ উপলক্ষে মূল অনুষ্ঠান হয় আগরতলায় পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের সামনে৷ এখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন এনএসইউ আই রাজ্য সভাপতি সম্রাট প্রায় রায়৷ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা দলের অন্যান্য নেতৃবৃন্দ৷এন এস ইউ আই এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হলো এন এস ইউ আই৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন ছাত্র সংগঠনকে সমাজ গঠনে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে৷ তিনি এদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন ৷ সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন বিরোধী দলগুলির রাজনৈতিক ও সাংগঠনিক অধিকার হরণ করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত করা হচ্ছে৷ বাক স্বাধীনতা হরণ হচ্ছে৷ প্রতিনিয়ত খুন সন্ত্রাস রাহাজানি এবং অসামাজিক কার্যকলাপ অব্যাহত রয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উল্লেখ করে সরকার এবং প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

এনএসইউআই এর প্রতিষ্ঠা দিবস পালিত
Tags:
Releated Posts
(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা
আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…
২০ জুন ত্রিপুরা সফরে আসছেন এনডিডিবি-র চেয়ারম্যান ড. মীনেশ সি. শাহ, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
আগরতলা, ১২ জুন : আগামী ২০ জুন ত্রিপুরা সফরে আসছেন ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ…
ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ
আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…


















