News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushant Chowdhury : তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন, মেলায় ছড়িয়ে পড়ে সংহতির বার্তা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

Sushant Chowdhury : তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন, মেলায় ছড়িয়ে পড়ে সংহতির বার্তা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.) : মেলা মানে বহু মানুষের মিলনস্থল। মেলায় বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। ছড়িয়ে পড়ে সংহতির বার্তা। আজ অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুন্ডে তিন দিনব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথাগুলি বলেন। তিনি বলেন, সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও বহু মানুষের এক মিলন ক্ষেত্র। প্রতি বছর দু’বার এখানে ব্রহ্মকুন্ডকে উপলক্ষ্য করে আয়োজিত হয় এই মেলা। রাজ্যের দূরদূরান্ত থেকে এই মেলায় জাতি জনজাতি মানুষের সমাগম ঘটে। তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড প্রাঙ্গণ হয়ে উঠে জনমুখর ঐতিহ্যের এক পূন্যস্থান।

তিনি বলেন, সব মেলার মতো ব্রহ্মকুন্ড মেলাও এ রাজ্যের জাতি জনজাতির ধারাবাহিক ঐতিহ্য বহন করে চলেছে। দেবদেবীর উপর মানুষের বিশ্বাসকে কেন্দ্র করেই একটি ঐতিহ্যময় স্থান বিকাশ লাভ করে থাকে। বহু মানুষ এখানে মিলিত হন। তাদের নিজস্ব সংস্কৃতির বিনিময় করে থাকেন। তাই প্রশাসনকে মানুষের বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠা মিলন স্থল ও তীর্থ ভূমিগুলিকে সুরক্ষিত করা কর্তব্য।

তিনি বলেন, মিলন মেলাগুলির ঐতিহ্য যেন অক্ষুন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী বৈচিত্রের মাঝে ঐক্য ও সংহতিই এদেশের মূল বৈশিষ্ট। এই বৈশিষ্টকে বজায় রেখেই আমাদের রাজ্যের এই ব্রহ্মকুন্ড প্রাঙ্গণের মিলন মেলাকেও সফল করে তুলতে হবে। তিনি আশা করেন এবারেও ঐতিহ্যময় সংস্কৃতির ধারক ও বাহক এই তিন দিনব্যাপী ব্রক্ষ্মকুন্ড মেলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।

তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন ও ব্রহ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলার সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। বিশেষ অতিথির বক্তব্যে তিনিও তিন দিনব্যাপী আয়োজিত মেলা ও প্রদর্শনীর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি বিধায়ক বৃষকেতু দেববর্মা তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে বিনম্র আহ্বান জানান। 

Releated Posts

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top