News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ration Card : কল্যাণপুরে রেশন কার্ডে আধার সংযুক্তিকরণ
Image

Ration Card : কল্যাণপুরে রেশন কার্ডে আধার সংযুক্তিকরণ

কল্যাণপুর, ৮ এপ্রিল৷৷ প্রত্যেক নাগরিকের রেশন কার্ড এর ই কে ওয়াই সি এর কাজ সুষ্ঠু ভাবে হচ্ছে কি না তা দেখতে আজ কল্যাণপুর সফর করেন তেলিয়ামুড়া মহকুমার সাব ডিভিশনাল ফুড  কন্ট্রোলার শুভঙ্কর চৌধুরী এবং ফুড ইন্সপেক্টর বুটটু দেববর্মা৷ বর্তমানে কল্যাণপুরের প্রতিটি রেশন শপে আধার কার্ড কে রেশন কার্ড এর সাথে সংযুক্তির কাজ চলছে৷ সারা রাজ্যেই রেশনে স্মার্ট কার্ড প্রদানের লক্ষে সেই কাজ চলছে৷

কন্ট্রোলার শুভঙ্কর চৌধুরী জানান যাদের কার্ড এখনো রেশন কার্ড এর সাথে সংযোগ হয় নি বা যাদের কার্ড মিসম্যাচ হয়ে আছে তাদেরকেই প্রথমে প্রাধান্য দেওয়া হচ্ছে৷ তিনি জানান এই কাজ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে৷ রেশনিং ব্যবস্থা কে নুতন রূপ দেবার জন্যই এই উদ্যোগ৷ সবাই যাতে সময়ের মধ্যে এই কাজটুকু করান তার আবেদন রাখেন ফুড কন্েন্টালার৷ তবে এই কাজ করতে গিয়ে বিভিন্ন রেশন শপ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে.৷ সমস্যা দেখা দিচ্ছে আধার কার্ড নিয়ে৷ দেখা যাচ্ছে অনেকেরই আধার কার্ড আপডেট নেই৷ কারো কার্ডে আবার নাম ভুল৷ সেগুলো সংশোধন করাতে বেশ বেগ পেতে হচ্ছে৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top