News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা : লরি আটক করে প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করল মুঙ্গিয়াকামী থানার পুলিশ
Image

গাঁজা : লরি আটক করে প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করল মুঙ্গিয়াকামী থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ এপ্রিল৷৷ মুঙ্গিয়াকামি থানার পুলিশ ৪১ মাইল এলাকায় একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় একটি লরি আটক করে৷ লরিতে তল্লাশি চালিয়ে মোট ৪৫৬ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷ গাঁজাসহ লরিটি মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসা হয়েছে৷ এ ব্যাপারে এনবিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ লরি আটক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এর সংবাদ পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন নোয়াতিয়া মুঙ্গিয়াকামী থানায় ছুটে আসেন৷ তিনি জানান মূঙ্গিয়াকামী থানার পুলিশের এটি একটি বড় ধরনের সাফল্য৷

আগাম  সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর ফলেই এই সাফল্য মিলেছে বলেও জানিয়েছেন তিনি৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ এদিকে আটক গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ গাঁজা গুলি বহির রাজ্যে নিয়ে যাবার উদ্দেশ্যেই লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল৷ এই চক্রে কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top