News Flash

  • Home
  • বিদেশ
  • Zelensky: বোরোডিয়াঙ্কায় রুশ নৃশংসতা নাৎসি অত্যাচারকেও লজ্জা দেবে : জেলেনস্কি
Image

Zelensky: বোরোডিয়াঙ্কায় রুশ নৃশংসতা নাৎসি অত্যাচারকেও লজ্জা দেবে : জেলেনস্কি

কিয়েভ, ৫ এপ্রিল (হি.স.): ইউক্রেনের শহর বুচায় রু‌শ বাহিনীর নৃশংসতা দেখে কেঁদেছে গোটা বিশ্ব। রুশ বাহিনী যে আরও ভয়ানক নৃশংসতা চালিয়েছে তা মঙ্গলবার জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি জানালেন, বুচার থেকেও ভয়াবহ অবস্থা ইউক্রেনের শহর বোরোডিয়াঙ্কার। এমন নৃশংসতা যা ৮০ বছর আগের নাৎসি অত্যাচারকেও লজ্জা দেবে।

একটি ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেছেন, বোরোডিয়াঙ্কায় অত্যাচারিত এবং নিহত সাধারণ নাগরিকের সংখ্যা বুচার থেকে কয়েক গুণ বেশি। এই এলাকাগুলিতে রুশ বাহিনী যে ভাবে নৃশংসতা চালিয়েছে, তা ৮০ বছর আগের নাৎসি অত্যাচারকেও লজ্জা দেবে। উল্লেখ্য, গত রবিবারই ইউক্রেনের বুচা শহরে রুশ সেনার অত্যাচারের ভয়াবহতা প্রকাশ্যে আসে। একের পর এক গণকবর, ৩০০-রও বেশি নাগরিকের মৃত্যু, মৃত মহিলাদের শরীরে পোড়া স্বস্তিক চিহ্নের দাগ এমনকি ১০ বছরের বালিকার গোপনাঙ্গে আঘাত এবং অত্যাচারের চিহ্ণও স্পষ্ট। যা দেখে কেঁদেছে গোটা বিশ্ব।

মঙ্গলবার ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘বুচার মতো বোরোডিয়াঙ্কা এবং অন্যান্য শহরগুলির মানুষ কী ভাবে রুশ বাহিনীর হাতে অত্যাচারিত হয়েছেন তার যাবতীয় তথ্য সংবাদমাধ্যমের সামনে আনতে চাই আমরা। আমরা চাই, সাংবাদিকরা এই সব শহরে আসুন। গোটা বিশ্বকে জানান রাশিয়া আমাদের প্রিয় ইউক্রেনের কী অবস্থা করেছে।’’

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top