News Flash

  • Home
  • দিনের খবর
  • Twitter : টুইটারে কেন্দ্রীয় সরকারকে তোপ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর
Image

Twitter : টুইটারে কেন্দ্রীয় সরকারকে তোপ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : এবার তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।


বিজেপি সাংসদ ট্যুইটে লিখেছেন, ”প্রতিদিন পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি করছে। এই ধরনের কাজ অর্থমন্ত্রকের মেধার দৈন্য প্রমাণ করে। এটা দেশের স্বার্থবিরোধী। জ্বালানির দাম বাড়িয়ে বাজেটের ঘাটতি পূরণ করা চরম অযোগ্যতা।” ট্যুইটে কেন্দ্রীয় সরকারকে এই ভাবেই আক্রমণ শানান বিজেপি সাংসদ।


এর আগেও নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন স্বামী। এবার তা করলেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে। রাজ্য-সহ সারা দেশে গত পনেরো দিনে ১৩ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। মঙ্গলবার সকালে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়। মূল্যবৃদ্ধির পর শহরে পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ছাড়িয়ে গিয়েছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top