News Flash

  • Home
  • দেশ
  • Accident: মেজিয়ায় পথ দুর্ঘটনায় আহত কিশোর, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
Image

Accident: মেজিয়ায় পথ দুর্ঘটনায় আহত কিশোর, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

বাঁকুড়া, ৪ এপ্রিল (হি.স.) : বাঁকুড়ার মেজিয়ার তারাপুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক কিশোর। সোমবার ঘটনাটি ঘটেছে । ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের নাম শ্রীনাথ শীল (১৩)। এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে মেজিয়ার শ্রীনগর কলোনি থেকে তারাপুরের দিকে যাচ্ছিল ওই কিশোর। সেই সময়ই উলটো দিক থেকে একটি ছোট গাড়ি মুখোমুখি ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই কিশোর।

এই কিশোরের পাশাপাশি আরও দুই পথচারীকে গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও গুরুতর আহত শ্রীনাথ শীলকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই স্থানীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। পরে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top