News Flash

  • Home
  • দেশ
  • Meherhat Metro Station : মাঝেরহাট মেট্রো স্টেশন তৈরির জন্য ১৪ এপ্রিল অবধি বন্ধ চক্ররেল চলাচল
Image

Meherhat Metro Station : মাঝেরহাট মেট্রো স্টেশন তৈরির জন্য ১৪ এপ্রিল অবধি বন্ধ চক্ররেল চলাচল

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : আপাতত ১৪ এপ্রিল অবধি বন্ধ থাকবে চক্ররেল চলাচল। বর্তমান মাঝেরহাট সেতুর সমান্তরালে শিয়ালদহ শাখার রেললাইনের উপরে তৈরি হচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর মাঝেরহাট স্টেশন। চক্ররেল এবং পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সমকোণে হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশনটি।

মাঝেরহাট সেতু বিপর্যয়ের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মাঝেরহাট মেট্রো প্রকল্পের কাজ৷ পরবর্তী সময়ে নয়া মাঝেরহাট সেতু তৈরি হয়ে যান চলাচল শুরু হয়ে গিয়েছে। জোকা থেকে মাঝেরহাট অবধি মেট্রো পথের বাকি অংশের কাজ হলেও, থমকে ছিল মাঝেরহাটের কাজ৷ অবশেষে গতি পেয়েছে মাঝেরহাট স্টেশন নির্মাণের কাজ। তাই শিয়ালদহ -বজবজ শাখার রেল লাইনের ওপর বসে গেল গার্ডার। মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল জানিয়েছে, ইতিমধ্যেই তারা ৩’টি গার্ডার ও ৬’টি ক্রস গার্ডার বসিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এর জন্যে অবশ্য ব্যবহার করা হয়েছে ১৪০ টনের ক্রেন।

রেললাইনের উপরে তিনতলা মেট্রো স্টেশন নির্মাণের জন্য কংক্রিটের স্তম্ভ তৈরি আগেই হয়ে গিয়েছিল। মাঝেরহাট স্টেশনের প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তের ধার ঘেঁষে রেললাইনের পাশে ওই সব স্তম্ভ হয়েছিল। স্তম্ভের উপরে ইস্পাতের গার্ডার বসিয়ে ওই মেট্রো স্টেশন হওয়ার কথা। সেগুলিই বসানো হয়েছে। ভেঙে পড়া মাঝেরহাট সেতুর পুনর্নির্মাণ-পর্বে নানা সমস্যায় এই স্টেশনের কাজ থমকে যায়। অতিমারি পর্বের প্রায় দু’বছরও নির্মাণ হয়নি।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চক্ররেলের মাঝেরহাট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। চক্ররেলের যাত্রী অনেক কম হওয়ায় প্ল্যাটফর্ম বন্ধ রেখে কাজ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে রেল। পূর্ব রেল জানিয়েছে, চক্ররেল চলাচল ওই সময়ে নিয়ন্ত্রিত হবে। মাঝেরহাট স্টেশন ছুঁয়ে যাওয়া চক্ররেলের ট্রেনকে আগেই থামিয়ে দেওয়া হচ্ছে। রেল সূত্রের খবর, চম্পাহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফিরতি পথে রওনা হবে। একই ভাবে মাঝেরহাট-হাসনাবাদ লোকালও চলবে বালিগঞ্জ থেকে। ওই ট্রেনটিকে আপ কর্ড লাইন দিয়ে দমদমের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top