News Flash

Image

Accident : পৃথক স্থানে দুর্ঘটনায় গুরুতর চার

আগরতলা, ৪ এপ্রিল : রাজ্যে দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। তেলিয়ামুড়ায় দুটি পৃথক পথদুর্ঘটনায় চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। 


ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়া দার্জিলিং টিলা এলাকায় গাড়ির ধাক্কায় এক পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন। আহত পথচারীর নাম কমল দাস। দার্জিলিং টিলা এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। তবে গাড়িটির কোন হদিস মেলেনি। বর্তমানে আহত কমল দাস তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। 


এদিকে, তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় দ্রুতবেগে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনজন আহত হয়েছে। দমকল বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top