News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind kejriwal: আপ-যোগ দিলেন প্রাক্তন আইপিএস ভাস্কর রাও, বললেন দেশের প্রয়োজন কেজরিওয়াল মডেল
Image

Arvind kejriwal: আপ-যোগ দিলেন প্রাক্তন আইপিএস ভাস্কর রাও, বললেন দেশের প্রয়োজন কেজরিওয়াল মডেল

বেঙ্গালুরু, ৪ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টি (আপ)-তে যোগ দিলেন বেঙ্গালুরু পুলিশের প্রাক্তন কমিশনার ভাস্কর রাও। সোমবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগদান করেছেন প্রাক্তন এই আইপিএস অফিসার। কর্ণাটক আপ-এ যোগ দেওয়ার পরই ভাস্কর রাও বলেছেন, দেশের এখন প্রয়োজন কেজরিওয়াল মডেল।

ভাস্কর রাও বলেছেন, পুলিশ অফিসার হিসেবে আমি ৩২ বছর ধরে কাজ করেছি, সেনাবাহিনীতেও কাজ করেছি আমি এবং অধ্যাপকও ছিলাম। আমি সিস্টেমের ভিতরে থেকে সমস্ত দলকে দেখেছি, ভারতের এখন প্রয়োজন কেজরিওয়াল মডেল। যেদিন আমি দিল্লির সরকারি স্কুল ও মহল্লা ক্লিনিক দেখেছিলাম, সেদিনই আপ-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়া বলেছেন, দিল্লি ও পঞ্জাবে আপ-এর কাজ দেখে দেশে নতুন শক্তি উজ্জীবিত হয়েছে। পঞ্জাব জয়ের পর অরবিন্দ কেজরিওয়ালজির আহ্বানে, কর্ণাটকের “পিপলস কমিশনার” আইপিএস ভাস্কর রাওজি পুলিশের চাকরি ছেড়ে আপ-এ যোগ দেন।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top