News Flash

Image

Thief : রঘুনাথপুরে দুঃসাহসিক চুরি

বিশালগড়, ৪ এপ্রিল : বিশালগড়-র রঘুনাথপুর এলাকায় গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গোপাল দেবনাথের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক গোপাল দেবনাথ বাড়িতে ছিলেন না। পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে চোরের দল রাতে ওই বাড়িতে হানা দেয়। দরজার তালা কেটে ঘরের ভিতরে ঢুকে সোনা গয়না সহ মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। সোমবার সকালে বাড়ির মালিক বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিশালগড় থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ রঘুনাথপুরে গোপাল দেবনাথ এর বাড়িতে ছুটে যায়।

 
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে থানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, রঘুনাথপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটেছে। পুলিশ একটি ক্ষেত্রেও সাফল্য পাচ্ছে না।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top