News Flash

  • Home
  • দেশ
  • Attack : দাঁতালের তাণ্ডবে তটস্থ দুর্গাপুর, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

Attack : দাঁতালের তাণ্ডবে তটস্থ দুর্গাপুর, ক্ষয়ক্ষতির খবর নেই

আসানসোল, ৩ এপ্রিল (হি.স.): দাঁতালের তাণ্ডবে সারারাত আতঙ্কের মধ্যেই সময় কাটালেন দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার মানুষজন। শনিবার রাতে প্রথমে অঙ্গদপুর এলাকার মানুষজন খবর পান দামোদর নদ পেরিয়ে একটি হাতি ঢুকে পড়েছে এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলার স্বরূপ মন্ডলকে, খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরকে। সারারাত তাণ্ডব চালানোর পর রবিবার ভোররাতে দামোদর নদ পার করে বাঁকুড়ায় ফেরানো সম্ভব হয়েছে হাতিটিকে।

বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার মেটেলি এলাকায় একটি বুনো হাতির দল আসে। সেখান থেকেই ওই দলছুট হাতিটি দামোদর নদ পেরিয়ে দুর্গাপুরের অঙ্গদপুর এলাকায় ঢুকে পড়ে। জনবহুল এলাকায় রাত ন’টা নাগাদ হাতিটি ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়। একদিকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যদিকে হাতি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। হাতিটি অঙ্গদপুর, অর্জুনপুর হয়ে ডিটিপিএস পর্যন্ত পৌঁছে যায়। পুলিশ ও বন দফতরকে খবর দেওয়া হয়। বিভিন্ন ডিভিশন থেকে বন দফতর আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

আনা হয় হুলা পার্টি, ট্রাংকুলাইজার টিম। হুল্লা পার্টি ব্যারিকেড করে হাতিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকে রাতভর। রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ প্রথমে ক্যানেল তারপর দামোদর নদ পার করে হাতিটিকে ফের বাঁকুড়ায় ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস বলেন, জনবহুল এলাকায় হাতিটি ঢুকে পড়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিল। হাতিটির কোনও ক্ষতি না করে বাঁকুড়ায় ফেরানো সম্ভব হয়েছে। স্থানীয় কাউন্সিলর স্বরূপ মন্ডল বলেন, এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, কোনও মানুষ জখম হয়নি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top