News Flash

  • Home
  • বিদেশ
  • Supreme Court : ইমরানের অনুরোধে অ্যাসেম্বলি ভেঙে ফেললেন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট যাচ্ছে বিরোধীরা
Image

Supreme Court : ইমরানের অনুরোধে অ্যাসেম্বলি ভেঙে ফেললেন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট যাচ্ছে বিরোধীরা

ইসলামাবাদ, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের অনুরোধে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ফেললেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে, ইমরান খান সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা, এমনটাই জানালেন পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

রবিবার পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। তিনি বলেন, “স্পিকারের এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানের সমস্ত নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। অনাস্থা প্রস্তাব ছিল আমাদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র। শাসনভার কাঁদের হাতে থাকবে তা পাকিস্তানের জনগণের ঠিক করা উচিত।”

ইমরান খান আরও বলেছেন, “ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে আমি চিঠি দিয়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে আমি প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ইমরানের খানের অনুরোধেই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ফেললেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে, ইমরান খান সরকারের সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা। পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, “সরকার সংবিধান লঙ্ঘন করেছে, অনাস্থা প্রস্তাবে ভোট হতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছে…।”

Releated Posts

জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের হাতে ভারতের ঐতিহ্যের উপহার, অশ্বগন্ধা থেকে বেনারসি সিল্ক তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি/প্যারিস, ১৯ জুন (আইএএনএস) : ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রচেষ্টার ধারাবাহিকতায়…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হাইকোর্টে জামিনের পরও প্রাক্তন সাংসদ সেজুতির গ্রেপ্তার, আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১৯ জুন (আইএএনএস) : হাইকোর্ট থেকে তিনটি পৃথক মামলায় জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংগঠনের

ঢাকা, ১৯ জুন (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহ করা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top