News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19 : করোনার দৌরাত্ম্য বাড়ছে চিনে; একদিনে সংক্রমিত ১৩,১৪৬ জন, মৃত্যু হয়নি কারও
Image

Covid19 : করোনার দৌরাত্ম্য বাড়ছে চিনে; একদিনে সংক্রমিত ১৩,১৪৬ জন, মৃত্যু হয়নি কারও

বেজিং, ৩ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের দৌরাত্ম্য বেড়েই চলেছে চিনে, বিগত ২৪ ঘন্টায় চিনে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩,১৪৬ জন। বিগত দু’বছরের মধ্যে চিনে সর্বোচ্চ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, শেষ ২৪ ঘন্টায় চিনে কারও মৃত্যু হয়নি। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন রবিবার জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় চিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,১৪৬ জন। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

চিনে এই মুহূর্তে করোনা-সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে মূলত ওমিক্রন প্রজাতির হাত রয়েছে। নতুন করে আক্রান্ত ১৩,১৪৬ জনের মধ্যে ১,৪৫৫ জনের শরীরে রয়েছে উপসর্গ, বাকি ১১,৬৯১ জনের শরীরে তেমন উপসর্গ নেই। বিগত ২৪ ঘন্টায় সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন চিনের আর্থিক কেন্দ্র সাংহাইতে, সেখানেই সংক্রমিত হয়েছে ৮ হাজার ২০০ জন। সাংহাইয়ের পরিস্থিতিই সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top