News Flash

  • Home
  • দেশ
  • Dilip Patil: প্রভাকরের মৃত্যু নিয়ে অনেকেই সন্দেহে, মহারাষ্ট্রের ডিজিপি তদন্ত করবেন : দিলীপ পাটিল
Image

Dilip Patil: প্রভাকরের মৃত্যু নিয়ে অনেকেই সন্দেহে, মহারাষ্ট্রের ডিজিপি তদন্ত করবেন : দিলীপ পাটিল

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রভাকর সেইলের, বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক সংক্রান্ত মামলায় প্রধান সাক্ষী ছিলেন তিনি। প্রভাকরের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত করবেন মহারাষ্ট্রের ডিজিপি। শনিবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল। পাটিল নিজেও সন্দেহ প্রকাশ করে বলেছেন, “একজন শক্তিশালী ও সুস্থ মানুষ হঠাৎ কীভাবে মারা যেতে পারেন?

প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ মুম্বইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়। তাঁকে মুম্বইয়ের ঘাটকোপারে রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য প্রভাকর কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন, মুম্বই প্রমোদতীর-কাণ্ডে আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র তরফে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে ফোনে গোসাভিকে ওই প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন প্রভাকর। পাশাপাশি প্রভাকর অভিযোগ করেন, গোসাভি এবং মামলার আর এক সাক্ষী স্যাম ডি’সুজাকে কাজে লাগিয়ে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায়ের ষড়যন্ত্র করেছিলেন সমীর। টাকার বিনিময়ে আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ লঘু করার প্রস্তাব নিয়ে শাহরুখের ম্যানেজার পূজা দাদলনির সঙ্গে গোসাভি দেখাও করেন বলে তাঁর দাবি। প্রভাকরের আচমকা মৃত্যুতে রহস্য দানা বাঁধছে। শনিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল বলেছেন, “প্রভাকরের মৃত্যুর ঘটনার তদন্ত করবেন মহারাষ্ট্রের ডিজিপি। অনেকেই তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একজন শক্তিশালী ও সুস্থ মানুষ হঠাৎ কীভাবে মারা যেতে পারেন?

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top