News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলে প্রথম শতরান এল জস বাটলারের, মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৩ রান রাজস্থান-র
Image

আইপিএলে প্রথম শতরান এল জস বাটলারের, মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৩ রান রাজস্থান-র

মুম্বই, ২ এপ্রিল (হি.স.) : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে ৬৮ বলে ১০০ রান করেন ইংরেজ ব্যাটার।

গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছিল এ বারের আইপিএল। আট দিনের মাথায় নবম ম্যাচে খেলতে নেমে প্রথম শতরান এল এ বারের আইপিএলে। যশপ্রীত বুমরা, কাইল মিলসদের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বাটলার। যশস্বী জয়সবাল শুরুতেই আউট হয়ে যাওয়ার পর, রাজস্থানের হয়ে রান করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাটলার। শনিবার দুপুরের ম্যাচে পাঁচটি ছয় এবং ১১টি চার মেরেছেন তিনি।

গত বারের আইপিএলেও শতরান করেছিলেন বাটলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই শতরান আসে। ৬৪ বলে ১২৪ রান করেছিলেন সেই ম্যাচে। শনিবার ১৯তম ওভারে শতরান করেন বাটলার। বাটলারের ব্যাটে ভর করে ১৯৩ রান তোলে রাজস্থান। রোহিত শর্মার মুম্বইকে জিততে হলে ১৯৪ রান তুলতে হবে। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় মুম্বই।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top