News Flash

Image

অভিমানী কিশোরী ফাঁসিতে আত্মঘাতী

আগরতলা, ২ এপ্রিল : চম্পকনগরে ১৩ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। জানা গেছে, নিজ বাড়িতে বাথরুমের ভিতরে সে ফাঁসিতে আত্মহত্যা করে। 


ঘটনার বিবরণে জানা গেছে, ওই কিশোরীকে তার মা খুঁজে পাচ্ছিলেন না। প্রতিবেশীর বাড়িঘরে মেয়েকে খুঁজতে যান মা। কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে এসে বিষয়টি তার স্বামীকে জানান। এদিকে বাথরুমের দরজা ধাক্কা দিলে ভেতর থেকে বন্ধ করা অবস্থায় পাওয়া যায়। ডাকাডাকি করলে ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিলো না। তাতে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজনরা। 


ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামিয়ে আনা হয়। তখনও তার দেহে প্রাণ ছিল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। জিবি হাসপাতালে ময়নাতদন্তের পর মৃত দেহটি তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কেন ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা না গেলেও প্রাথমিকভাবে জানা গেছে মা তাকে বকাবকি করেন বলেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top