News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের রায়গড়ে এক পরিবারের তিন সদস্য নির্মমভাবে খুন

ছত্তিশগড়ের রায়গড়ে এক পরিবারের তিন সদস্য নির্মমভাবে খুন

রায়গড় (ছত্তিশগড়), ১ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়গড় জেলার আদিবাসী এলাকায় একটি পরিবারের তিনজনকে নির্মমভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, নিহতদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়। মৃতদের নাম দুহতি বাই (৬০), অমৃতলাল (৩০) এবং অমৃতা বাই (১৫)৷ পুলিশ জানায়, নিহত তিনজন মা, ছেলে ও নাতনি।

রায়গড়ের ধাওয়াইদান্ড গ্রামে একটি পরিবারের তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে তিনজনকে পাথর জাতীয় কোনও ভারী জিনিস ব্যবহার করে হত্যা করা হয়েছে। পরিবারের সঙ্গে শত্রুতার জেরে কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের। পুলিশ জানিয়েছে যে পরিবারটি মহুয়া এবং অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহের জন্য আদিবাসী এলাকায় বসবাস করত।
তিন খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রায়গড়ের পুলিশ সুপার অভিষেক মীনা। কাপু থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top