News Flash

  • Home
  • দিনের খবর
  • Arvind kejriwal: বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের, বললেন দেশের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত
Image

Arvind kejriwal: বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের, বললেন দেশের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): বাসভবনের বাইরে বিক্ষোভ ও হাঙ্গামার ঘটনায় বিজেপিকে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে কেজরিওয়াল বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় দল যদি এমন গুণ্ডামি করে, তাহলে যুব সমাজের কাছে ভুল বার্তা যাবে।” একইসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, দেশের জন্য তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত।

বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে বিক্ষোভ দেখান বিজেপি-র যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। কেজরিওয়ালের বাড়ির গেট এবং সামনের ব্যারিকেড ভাঙচুর হয় বলে অভিযোগ। বিজেপি-র অভিযোগ, আম আদমি পার্টি-র প্রধান কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার বিষয়টিই অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার কেজরিওয়াল বলেছেন, “গতকাল আমাদের বাড়িতে হামলা হয়েছে। দেশের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। কিন্তু, গুরুত্বপূর্ণ না, দেশ গুরুত্বপূর্ণ। এই ধরনের গুন্ডামি ঠিক নয়। এভাবে কি দেশের উন্নতি হবে? আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি।” কেজরিওয়াল আরও বলেছেন, “একবিংশ শতাব্দীর ভারত গড়তে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় দল যদি এই ধরনের গুণ্ডামি করে, তাহলে যুব সমাজের কাছে ভুল বার্তা যায়।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top