News Flash

  • Home
  • দেশ
  • Mysterious Death: গুরুগ্রামে মন্দিরেই পুরোহিতের রহস্য-মৃত্যু, রক্তাক্ত দেহ উদ্ধার
Image

Mysterious Death: গুরুগ্রামে মন্দিরেই পুরোহিতের রহস্য-মৃত্যু, রক্তাক্ত দেহ উদ্ধার

গুরুগ্রাম, ৩০ মার্চ (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে মন্দিরের ভিতরেই রহস্যজনক মৃত্যু হল ৯০ বছর বয়সী একজন পুরোহিতের। গুরুগ্রামের কাদারপুর এলাকার ঘটনা। বুধবার সকালে মন্দিরে প্রার্থনা করার সময় স্থানীয় মানুষজন ওই পুরোহিতের মৃতদেহ দেখতে পান, তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, গলার নলি কেটে খুন করা হয় ওই পুরোহিতকে, রক্তে ভেসে যাচ্ছিল তাঁর দেহ।

ফরেনসিক টিম পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। মৃতের নাম-গোবিন্দ দাম। বিগত ৩৫ বছর ধরে ওই মন্দিরে পূজার্চনা করতেন তিনি। নীরজ কুমার নামে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। পুলিশকে দুষ্কৃতীরা ভয় পায় না। মন্দিরেই পুরোহিতকে হত্যা করা করেছে, আমরা সবাই আতঙ্কিত ও মর্মাহত। আমরা কঠোর ব্যবস্থা চাই। স্টেশন হাউস অফিসার (সেক্টর ৬৫ পুলিশ স্টেশন) দীপক কুমার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top