News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Minister Sushant Chowdhury : রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

Minister Sushant Chowdhury : রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

তেলিয়ামুড়া, ৩০ মার্চ : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে তেলিয়ামুড়া মহকুমাভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলাঙ্গম ডান্স একাডেমির যৌথ উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুরপরিষদের সহযোগিতায় আয়োজিত বসন্ত উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি, বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, আসাম রাইফেলস হাইস্কুলের অধ্যক্ষ অঞ্জনা রাঙ্খল প্রমুখ। 


উদ্বোধকের বক্তব্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর বছরব্যাপী যে সকল অনুষ্ঠান করে থাকে তার অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। এই উৎসব মানেই প্রাণে মনে আনন্দের দোলা। বসন্ত উৎসব আজ সমগ্র বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে। আমাদের দেশে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে তারই চিত্র ধরা পড়ে বসন্ত উৎসবে। জাতি ধর্ম নির্বিশেষে বসন্ত উৎসবে মানুষ অংশগ্রহণ করে। 


তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সকলের সাংস্কৃতিক মেলবন্ধন, ঐক্য একান্ত প্রয়োজনীয়। বিধায়ক কল্যাণী রায়ও বসন্ত উৎসবের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নাচ, গান ইত্যাদি পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার এবং স্বাগত ভাষণ দেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top