News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : গরু চুরির অপবাদে গণ প্রহারে যুবকের মৃত্যুর অভিযোগ, গ্রেফতার এক
Image

Arrested : গরু চুরির অপবাদে গণ প্রহারে যুবকের মৃত্যুর অভিযোগ, গ্রেফতার এক

আগরতলা, ২৯ মার্চ (হি. স.) : গরু চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গণধোলাইয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় জনগণ দাবি করেছে । ওই হত্যার প্রতিবাদে আজ ধনপুর বাজারে মৃতের পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করেছেন। পুলিশ ওই হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় জনগণ।

পুলিশ জানিয়েছে সিপাহিজলা জেলায় ধনপুর তারাপুকুর এলাকায় ২৮ বছর বয়সী যুবক লিটন মিয়ার গণপ্রহারে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত সেন্টু দেবনাথকে গ্রেফতার করেছে।

মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে সেন্টু দেবনাথ যাত্রাপুর থানাধীন বড়মুড়া এলাকায় লিটন মিয়াকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরে যাত্রাপুর থানায় গরু চুরির অপবাদে এক যুবককে স্থানীয় জনগণ আটক করেছে বলে খবর গেছে। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে আহত লিটন মিয়াকে উদ্ধার কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। কিন্ত, তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় সকালে লিটনের পরিবারের সদস্যদের হাসপাতালে ডাকা হয় এবং তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন চিকিত্সকরা। জি বি  হাসপাতালে যাওয়ার আগেই লিটনের মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ মেলাঘর হাসপাতালে রাখা হয়েছিল। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

এদিকে, লিটন মিয়াকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অভিযোগ এনে তাঁর পরিবারের সদস্য এবং এলাকাবাসী ধনপুর বাজারে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে ছুটে যায় এবং লিটন মিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সেন্টু দেবনাথকে গ্রেফতার করা হয়েছে বলে অবরোধকারীদের জানিয়েছে। ওই খবর শুনে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় জনগণ।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top