News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু একেবারেই নিয়ন্ত্রণে, ক্রমেই সুস্থ হচ্ছে ভারত
Image

Covid19: কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু একেবারেই নিয়ন্ত্রণে, ক্রমেই সুস্থ হচ্ছে ভারত

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে, সুস্থ হচ্ছে ভারত। সোমবার সারাদিনে মৃত্যুও হয়েছে অনেক কম কোভিড-রোগীর। বিগত ২৪ ঘন্টায় (সোমবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩৫ জন রোগীর।

সোমবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৫৩,৭৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪৮১ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৯২ হাজার ৪০৭ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৮৩,৫৩,৯০,৪৯৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,০৭০ জন (১.২১ শতাংশ)। সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৭০৫ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৮৫,৫৩৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top