News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : প্রেমের ফাঁদে ফেলে অপহরণ নাবালিকাকে, গ্রেপ্তার অপহরণকারী
Image

Arrested : প্রেমের ফাঁদে ফেলে অপহরণ নাবালিকাকে, গ্রেপ্তার অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ হিন্দু সম্প্রদায়ের নাবালিকা কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যাওয়ার দায়ে এক মুসলিম সম্প্রদায় ভুক্ত যুবককে গ্রেপ্তার করেছে রাধা কিশোর পুর মহিলা থানার পুলিশ৷ আটক যুবকের নাম আব্দুল রফিক৷ তাকে আগরতলা থেকে আটক করা হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় রাজারবাঘ এলাকার ওই মুসলিম যুবক অপর এক হিন্দু সম্প্রদায়ের নাবালিকা কন্যা কে প্রেমের ফাদে ফেলে৷ প্রেমের ফাঁদে ফেলে ওই নাবালিকা কন্যাকে তুলে নিয়ে যায় আগরতলায়৷ এ ব্যাপারে নাবালিকা কন্যার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলা থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্তে নামে৷ তদন্তে নেমে পুলিশ জানতে পরে ওই নাবালিকাকে নিয়ে ওই যুবক আগরতলায় চলে গেছে৷ সূত্রটির কাছ থেকে পাওয়া খবর এর পরিপ্রেক্ষিতে উদয়পুর মহিলা থানার পুলিশ আগরতলার উদ্দেশে রওয়ানা হয়৷ স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে ওই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ যুবকটিকে আগরতলা থেকে আটক করে উদয়পুর নিয়ে যাওয়া হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top