News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Vaccine: সুস্থতার দিকে এগোচ্ছে দেশ, টিকাকরণ ১৮৩.২৬ কোটি সম্পন্ন
Image

Covid Vaccine: সুস্থতার দিকে এগোচ্ছে দেশ, টিকাকরণ ১৮৩.২৬ কোটি সম্পন্ন

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): করোনার বাড়বাড়ন্ত কমতেই ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে ভারত। একইসঙ্গে টিকাকরণও রোজই ছুঁয়ে ফেলছে নতুন নতুন মাইলফলক। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৮৪২ জন প্রাপক। ফলে ভারতে ১৮৩.২৬-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৩,২৬,৩৫,৬৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, সোমবার সকাল পর্যন্ত ৭৮.৭৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ মার্চ সারা দিনে ভারতে ৪,৩২,৩৮৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৮,৭৩,৫৫,৩৫৪-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৩২,৩৮৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top