News Flash

  • Home
  • প্রধান খবর
  • বগটুই-কাণ্ডে মৃত্যু বেড়ে ৯, অগ্নিদগ্ধ্ নাজমা বিবির মৃত্যু হাসপাতালে
Image

বগটুই-কাণ্ডে মৃত্যু বেড়ে ৯, অগ্নিদগ্ধ্ নাজমা বিবির মৃত্যু হাসপাতালে

রামপুরহাট, ২৮ মার্চ (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, বাঁচানো সম্ভব হল না বগটুই গ্রামে আগুনে দগ্ধ্ নাজমা বিবিকে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। নাজমা বিবির মৃত্যুর পর বগটুই-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে হিংসা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাজমা বিবি-সহ তিন জন।

সোমবার হাসপাতাল সূত্রে জানা যায়, নাজমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশনে রাখা হয় ওই মহিলাকে। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাজমা বিবি। হাসপাতাল সূত্রের খবর, ওই মহিলার শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। কলকাতায় নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা একেবারেই সম্ভব ছিল না। তাই বীরভূমে পাঠানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের। রামপুরহাট হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল, সোমবার মারা গেলেন তিনি।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top