News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tourist Visa : বাংলাদেশ সরকার চালু করল পর্যটক ভিসা, খুশি ত্রিপুরার জনগণ
Image

Tourist Visa : বাংলাদেশ সরকার চালু করল পর্যটক ভিসা, খুশি ত্রিপুরার জনগণ

আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : প্রায় দুই বছর পর স্বজনদের কাছে যাওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশ পর্যটক ভিসা পুণরায় চালু করেছে। ফলে বাংলাদেশে আত্মীয়দের সাথে সাক্ষাতের আবারও সুযোগ এসে গেছে। তবে, করোনার টিকার দুইটি ডোজ নিলেই বাংলাদেশে পর্যটক ভিসায় প্রবেশে অনুমতি মিলবে।

করোনাভাইরাস মহামারির প্রকোপে সারা বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবে তার প্রভাব ভারত-বাংলাদেশেও দেখা গেছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের আত্মীক সম্পর্ক বহুকালের। ত্রিপুরা তিনদিক দিয়ে বাংলাদেশ সীমান্তে ঘেরা রয়েছে । তাছাড়া, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে তত্কালীন পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে প্রচুর মানুষ ত্রিপুরে আশ্রয় নিয়েছেন। কিন্ত, তাঁদের অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশে রয়ে গেছেন। ফলে, বছরের প্রায় সময় ত্রিপুরার প্রচুর মানুষ বাংলাদেশে আত্মীয়দের সাথে দেখা করতে যান। কিন্ত, করোনাভাইরাসের প্রকোপে যাতায়াতের সেই পথ বন্ধ হয়ে গিয়েছিল।

প্রতি বছর ত্রিপুরা থেকে প্রচুর মানুষ বাংলাদেশে ঘুরতে যান। আত্মীয়ের বিয়ে সহ নানা অনুষ্ঠানেও তাঁরা অংশ নেন। করোনা মহামারির জেরে ২০২০ সালের ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার সমস্ত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে উঠলে, মেডিকেল এবং ব্যবসায়ীদের ভিসা দেওয়া হলেও পর্যটক ভিসা চালু করছিল না বাংলাদেশ সরকার। অবশেষে, গতকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সরকার পর্যটক ভিসা দেওয়া চালু করে দিয়েছে।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top