News Flash

  • Home
  • দেশ
  • Sonia Gandhi : স্কুলে পুনরায় চালু করা হোক মিড-ডে মিল : সোনিয়া গান্ধী
Image

Sonia Gandhi : স্কুলে পুনরায় চালু করা হোক মিড-ডে মিল : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): স্কুলে পুনরায় মিড-ডে মিল চালু করার দাবি জানালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার লোকসভায় সোনিয়া গান্ধী বলেছেন, “মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। সর্বপ্রথম স্কুলগুলিই বন্ধ করে দেওয়া হয় এবং সবশেষে খোলাও হয়েছে স্কুল। যখন স্কুল বন্ধ ছিল, মিড-ডে মিলও বন্ধ হয়ে গিয়েছিল। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিকদের রেশন দেওয়া হয়েছিল।”

সোনিয়া গান্ধী আরও বলেছেন, “শিশুদের জন্য শুকনো রেশন ও রান্না করা খাবারের মধ্যে কোনও বিকল্প হয় না। এটা সত্য যে শিশুদের পরিবারগুলিকে জীবিকা নির্বাহের জন্য একটি বড় সংকটের মুখোমুখি হতে হয়েছিল৷ বিগত কয়েক বছরে এমন সংকট আগে কখনও হয়নি৷ যেহেতু শিশুরা স্কুলে ফিরছে, তাই তাঁদের আরও ভালো পুষ্টির প্রয়োজন।”

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top