News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় পুলিশ সুপার, ডিজিপির কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের
Image

রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় পুলিশ সুপার, ডিজিপির কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : রামপুরহাটের বগটুইয়ের অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি এবং ডিজিপি মনোজ মালভিয়ার কাছে তিন দিনের মধ্যে সঠিক রিপোর্ট তলব করল শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) প্রধান প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন, “আমরা পশ্চিমবঙ্গের বীরভূমের ঘটনাটি বিবেচনা করেছি যেখানে শিশুরাও মারা গেছে। আমরা তিন দিনের মধ্যে একটি সঠিক রিপোর্ট পাঠাতে জেলার এসপি এবং ডিজিপিকে একটি নোটিশ পাঠিয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে আমরা আমাদের দলও পাঠাব।”

তিনি আরও বলেন, “ঘটনার পরও আমরা তথ্য পেয়েছি যে কিছু অসামাজিক দল শিশুদের ওপর হামলা করছে। প্রয়োজনে আমরা আমাদের দল পাঠাব।”
তিনি বলেন, “আমরা সুপ্রিম কোর্টকেও জানিয়েছি যে পশ্চিমবঙ্গে শিশুদের অবস্থা খুবই আশঙ্কাজনক। কেউ কেউ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখকে হত্যার পরে এক দল লোক বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগে আটজনের মতো পুড়িয়ে মারা হয়েছে। ডিজিপি মালভিয়া বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবারই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top