News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhagwant Mann: কথা রাখলেন ভগবন্ত মান, পঞ্জাবে চালু দুর্নীতি-বিরোধী হেল্পলাইন নম্বর
Image

Bhagwant Mann: কথা রাখলেন ভগবন্ত মান, পঞ্জাবে চালু দুর্নীতি-বিরোধী হেল্পলাইন নম্বর

চন্ডীগড়, ২৩ মার্চ (হি.স.): যেমন কথা, তেমনই কাজ করে দেখালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পঞ্জাবে দুর্নীতি রুখতে চালু হয়ে গেল দুর্নীতি-বিরোধী হেল্পলাইন নম্বর। পঞ্জাবের মূখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন জানিয়েছেন, “আমাদের কর্মীরা সুষ্ঠু তদন্ত করবেন এবং আমাদের দুর্নীতি-বিরোধী অ্যাকশন লাইন নম্বর ৯৫০১২০০২০০-এ প্রাপ্ত অভিযোগের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্জাবের নাগরিকদের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, কেউ যদি আপনাদের কাছে ঘুষ চায়, তাহলে প্রত্যাখ্যান করবেন না, একটি ভিডিও তৈরি করুন এবং তা এই নম্বরে পাঠিয়ে দিন।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ভগবন্ত মান বলেছিলেন, শহিদ দিবসের দিন চালু হবে দুর্নীতি-বিরোধী হেল্পলাইন নম্বর। সেই মতো এদিন থেকেই পঞ্জাবে চালু হয়ে গিয়েছে দুর্নীতি-বিরোধী হেল্পলাইন নম্বর। এদিন সকালে খাটকার কালানে গিয়ে শহিদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে শ্রদ্ধা জানান ভগবন্ত মান। পরে একটাই ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ২৩ মার্চ একটি ফোন নম্বর চালু করব, যা দুর্নীতি-বিরোধী অ্যাকশন লাইন হিসেবে পরিচিত হবে। নম্বরটি হল-৯৫০১২০০২০০।”

Releated Posts

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top