News Flash

  • Home
  • দিনের খবর
  • Mansukh Mandviya: ভারতে ১৮১.৫৬-কোটি টিকাকরণ সম্পন্ন, ‘সবকা প্রয়াস’-কে কুর্নিশ মনসুখের
Image

Mansukh Mandviya: ভারতে ১৮১.৫৬-কোটি টিকাকরণ সম্পন্ন, ‘সবকা প্রয়াস’-কে কুর্নিশ মনসুখের

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): দৈনিক টিকাকরণ ফের বাড়ল ভারতে, বিগত ২৪ ঘন্টায় ৩০-লক্ষাধিক প্রাপক টিকা পেয়েছেন ভারতে। টিকাকরণে ‘সবকা প্রয়াস’-কে এদিন কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “জন-ভাগিদারি’-র চেতনায় চালিত, ভারতের টিকাকরণ যাত্রা অসাধারণ ও ‘সবকা প্রয়াস’-এর শক্তির প্রতিমূর্তি।” কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৭৯ জন প্রাপক। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৮১,৫৬,০১,৯৪৪ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষা পৌঁছে গিয়েছে নতুন মাইলফলকে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮.৩৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ মার্চ সারা দিনে ভারতে ৫,৬৮,৪৭১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৮,৩৬,১৩,৬২৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৫,৬৮,৪৭১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮১ জন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top