News Flash

  • Home
  • বিদেশ
  • তিউনিসিয়ায় দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ, আহত কমপক্ষে ৯৫ জন
Image

তিউনিসিয়ায় দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ, আহত কমপক্ষে ৯৫ জন

তিউনিস, ২১ মার্চ (হি.স.): তিউনিসিয়ার রাজধানীর দক্ষিণে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৯৫ জন। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দু’টির মধ্যে একটিতে যাত্রী ছিল, অপরটি ছিল খালি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মোয়েজ ট্রিয়া জানিয়েছেন, সোমবার সকালে রাজধানীর দক্ষিণে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একটি সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৯৫ জন, কারও মৃত্যু হয়নি। অনেক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top