News Flash

Image

ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী যুবক

বিশালগড়, ২১ মার্চ : ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। আত্মঘাতী যুবকের নাম কমল সিং। বাড়ি বিশালগড় থানা এলাকার রামছড়া এলাকায়। 

ঘটনার বিবরণে জানা গেছে, কমল সিং-র প্রতিবেশী এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক তৈরী হয়েছিল। তাদের প্রণয় সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে শুরু করে। তারা একে অপরকে বিয়ে করতে ইচ্ছে প্রকাশ করে। কিন্তু ছেলের বাপের বাড়ি লোকজনরা এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে নারাজ। পরিবারে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে।

 রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাকবিতণ্ডার জেরে কমল সিং নামে ওই যুবক বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে পার্শ্ববর্তী একটি রাবার বাগানে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন রাবার বাগানে গিয়ে মৃতদেহ দেখতে পান। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ব্যর্থ প্রেমের জ্বালায় যুবকের আত্মহত্যার সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top