News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বিগত কয়েক বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বিগত কয়েক বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): বিগত কয়েক বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সুসম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শিক্ষা ও উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি-এই সমস্ত ক্ষেত্রে আমরা নিবিড়ভাবে সহযোগিতা করছি।” সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়া ভার্চুয়াল শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের শেষ ভার্চুয়াল সামিটে, আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রূপ দিয়েছিলাম। আমি আনন্দিত যে আজ আমরা দুই দেশের মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রক্রিয়া প্রতিষ্ঠা করছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এটি আমাদের সম্পর্কের নিয়মিত পর্যালোচনার জন্য একটি কাঠামোগত ব্যবস্থা প্রস্তুত করবে। বিগত কয়েক বছরে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শিক্ষা ও উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি-এই সমস্ত ক্ষেত্রে আমরা নিবিড়ভাবে সহযোগিতা করছি।” ভার্চুয়াল শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, “আমাদের অঞ্চল ক্রমবর্ধমান পরিবর্তন এবং অনেক চাপের সম্মুখীন হচ্ছে। আমি মনে করি আমাদের কোয়াড নেতাদের আহ্বান ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বেআইনি অভিযান নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছে।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top