News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: ২৫ মার্চ পোল্যান্ড যাচ্ছেন বাইডেন, শান্তি বৈঠকে মধ্যস্থতা করতে রাজি সুইৎজারল্যান্ড
Image

Joe Biden: ২৫ মার্চ পোল্যান্ড যাচ্ছেন বাইডেন, শান্তি বৈঠকে মধ্যস্থতা করতে রাজি সুইৎজারল্যান্ড

ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.): আগামী ২৫ মার্চ পোল্যাল্ডের ওয়ারশ যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ইউক্রেনে বিনা প্ররোচনায় রাশিয়ার সামরিক অভিযানের পর কীভাবে ইউক্রেনকে আমেরিকা ও তার সঙ্গী দেশ মানবিক সাহায্য করছে, তা জানাবেন বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ পোল্যাল্ডের ওয়ারশ যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনকে আমেরিকা ও তার সঙ্গী দেশ কীভাবে মানবিক সাহায্য করছে, তা জানাবেন জো বাইডেন।

এদিকে, লাগাতার রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। যুদ্ধের কারণে গৃহহীন ১০ লক্ষাধিক মানুষ, যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকে মধ্যস্থতা করতে রাজি বলে জানাল সুইৎজারল্যান্ড। ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত পরিদর্শনে যাবেন সুইস প্রেসিডেন্ট ইগনাসিও ক্যাসিস। চলতি সপ্তাহেই ইউরোপ সফরে গিয়ে পোল্যান্ডে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top