News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি বিধায়ক দলের বৈঠকের আগে লখনউ যেতে পারেন অমিত শাহ
Image

বিজেপি বিধায়ক দলের বৈঠকের আগে লখনউ যেতে পারেন অমিত শাহ

লখনউ, ২১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়ক দলের বৈঠকের আগে আগামী বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লখনউ সফরে যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠান হবে ২৫ মার্চ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এটি হবে তার দ্বিতীয় মেয়াদ। এদিকে, আদিত্যনাথ হবেন গত ৩৭ বছরে প্রথম মুখ্যমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদ শেষ করে ক্ষমতায় ফিরে আসবেন। সূত্র অনুসারে, যোগী আদিত্যনাথের নির্ধারিত শপথ অনুষ্ঠানের জন্য আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
এর আগে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিজেপির শীর্ষ নেতাদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে চার রাজ্যে সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শাহ, রাজনাথ সিং ও নড্ডা।

আদিত্যনাথ প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করে গোরক্ষপুর আরবান আসন থেকে একলক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top