News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে বেড়েছে অস্বাভাবিক মৃত্যু, একদিনে তিনটি মৃতদেহ উদ্ধার
Image

রাজ্যে বেড়েছে অস্বাভাবিক মৃত্যু, একদিনে তিনটি মৃতদেহ উদ্ধার

বিশালগড়, ১৭ মার্চ : রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। বৃহস্পতিবার বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার পুরাতন রাজনগরে এক স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে। ছাত্রীটি দ্বাদশ শ্রেণি পড়ুয়া। সংবাদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা নয়টা নাগাদ পরিবারের লোকজন একটি ঘরের ভিতরে দ্বাদশ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনরা  চিৎকার করেন। চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় মধুপুর  থানায়। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, বৃহস্পতিবার দুপুর নাগাদ সিমনার কাতলা মারার দলদলি পাড়ার গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার  ইচাইটুল স্কুল ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম অর্জুন মালাকার। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বাড়িতে গতকাল সন্ধ্যা রাতে কীর্তনের অনুষ্ঠান ছিল। কীর্তনের প্রসাদ খাওয়ার পর যথারীতি রাত দশটা নাগাদ সে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমোতে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনরা লক্ষ্য করেন তার ঘরের দরজা খোলা। খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাড়ির পার্শ্ববর্তী স্কুল ঘরের ভিতর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। 

অর্জুন মালাকারের ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে নানা কৌতুহলর সৃষ্টি হয়েছে। কদমতলা থানার পুলিশ সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top